
আব্দুস সালাম গংগাচড়া উপজেলা প্রতিনিধি।
রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধটিতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এতে ৯০০ মিটার বাঁধের প্রায় ১০০ মিটার জায়গার ব্লক ধসে গিয়ে স্থানটিতে প্রায় ৭০ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ভাঙন ঝুঁকিতে রয়েছে মহিপুর সেতু, লালমনিরহাট-রংপুর অঞ্চলের যোগাযোগ
সড়কসহ ওই এলাকার মানুষ।
এলাকাবাসী বলছে দ্রুত ভাঙন রোধ করা নাগেলে সেতু, সড়ক ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হবে। লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি জানান, এর আগে তিস্তার পানি বৃদ্ধিতে সেতু রক্ষা বাঁধের ব্লক ধসে যায়। সে সময় এলজিইডি বিভাগের লোকজন পরিদর্শন করেন। কিন্তু ভাঙন রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। যার ফলে এখন ব্লক ধসে গিয়ে মাটি ভেঙে যাচ্ছে। তিনি বাঁধটি রক্ষার জন্য সংশ্লিষ্ট সকলকে অবগত করেছেন।