সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

কুড়িগ্রাম জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার পঠিত

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইং ০৭:০০ পিএম.

কুড়িগ্রাম জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভাটি কুড়িগ্রাম জেলা প্রশাসক ও সাংবাদিকদের প্রথম পরিচয়পর্ব হিসেবে অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসকের কর্মজীবন, শিক্ষা ও পারিবারিক জীবন মনিটরে উপস্থাপন করা হয়।

মতবিনিময় সভায় কুড়িগ্রামের শিক্ষা, বন্যা, চরাঞ্চলের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে সাংবাদিকরা আলোচনা করেন।

কুড়িগ্রাম জেলা প্রশাসক সাংবাদিকদের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি স্থানীয় উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠ ও সমন্বিত উদ্যোগ বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা ভিশন টেলিভিশনের সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এনটিভির সাংবাদিক হাসিবুর রহমান হাসিব এবং জেলা প্রেসক্লাব, কুড়িগ্রামের সভাপতি সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজা, দৈনিক বিজয় বাংলাদেশ ও দৈনিক বাংলাদেশ সমাচার এর কুড়িগ্রাম প্রতিনিধি আনোয়ার সাঈদ তিতু’সহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা সাংবাদিকদের ভূমিকা, স্থানীয় উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে সুপরামর্শ প্রদান করেন।

মতবিনিময় সভার আগে কুড়িগ্রাম জেলা প্রশাসক তার কক্ষে কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

কুড়িগ্রাম জেলা প্রেসক্লাব ছাড়াও স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা সভায় অংশ নিয়ে বিভিন্ন প্রস্তাবনা ও মতামত প্রদান করেন।

আলোচনা সভায় সকলে এই ঐক্যমতে পৌঁছেন যে, গণমাধ্যম ও প্রশাসনের ঘনিষ্ঠ সমন্বয়ই কুড়িগ্রামের উন্নয়নের পূর্বশর্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.