সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবনাথ কৃষ্ণ প্রসাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি। বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবনাথ কৃষ্ণ প্রসাদ এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেবনাথ কৃষ্ণ প্রসাদ কে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক, মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মাসুদ এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট কামিল আলিয়া মাদ্রাসার অধ্যাপক ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুল্লাহ আল মামুন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর ঘোষ, সহকারী শিক্ষক মোঃ ইউনুস আলী, ঝরনা শিকদার, শেখ মনিরুল ইসলাম, রেজাউল হক প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, দেবনাথ কৃষ্ণ প্রসাদ শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস। বিদায়ী শিক্ষক দেবনাথ কৃষ্ণ প্রসাদ কর্মজীবনের স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ আব্দুল্লাহ আল মামুন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে তার প্রিয় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের স্মৃতিচারণ করেন এবং বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। দেবনাথ কৃষ্ণ প্রসাদ ১৯৯০ সালের ৬ আগস্ট মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। তিনি দীর্ঘ ৩৫ বছর বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে পাঠদান করিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.