
এম মনিরুজ্জামান, পাবনা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং হুমকি প্রদানের জন্য থানায় জিডি ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর গ্রামের আবুল কালাম আজাদ মিয়া ছেলে জাহিদুল হক মিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, তার
বিরুদ্ধে “প্রাণের নাজিরগঞ্জ” নামক একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন ধরনের অপপ্রচার, হুমকি ও অশ্লীল গালিগালাজ চালিয়ে যাচ্ছে। এতে করে আমার আত্মীয় স্বজন, বন্ধু ও সহকর্মীদের কাছে হেয়প্রতিপন্ন করার জন্য এই অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আরো বলেন, আমরা বিএনপি পরিবারের সন্তান, আমার বাবা ও দাদা বিএনপি রাজনীতির সাথে জড়িত। নাজিরগঞ্জ ইউনিয়নের মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরের আমার বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু হয়েছে। সাবেক এমপি অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিবের নেতৃত্বে আমি ও আমার পরিবারের সদস্যরা রাজনীতি করে আসছে।একটি কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই আইডির পরিচালনা কারী কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এই ঘটনার জন্য তিনি সুজানগর থানা একটি জিডি করেছেন। জিডি নং ১১১২, তারিখ ১৮.০৯.২৫ ইং।এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আলমগীর হোসেন ও শেখ আব্বাস উদ্দিন আলহাজ্ব।