
নিউজ ডেক্স।
জেলা পুলিশ, টাঙ্গাইল-এর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জনাব আব্দুল্লাহ আল ইমরান সহকারী পুলিশ সুপার, কালিহাতি সার্কেল, টাঙ্গাইল (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। সদ্য বিদায়ী সহকারী পুলিশ সুপার, কালিহাতি সার্কেল, টাঙ্গাইল (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। বিদায়ী কর্মকর্তা তাঁর বক্তব্যে টাঙ্গাইল জেলায় কাটানো সময়ের স্মৃতিচারণ করে বলেন, কর্মকালীন সময়ে জেলা পুলিশের পুলিশ সুপার

মহোদয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছি, তা ভবিষ্যৎ কর্মজীবনে অত্যন্ত সহায়ক হবে। একই সঙ্গে প্রিয় অভিভাবকের কাছ থেকে পাওয়া স্নেহ ও ভালোবাসা সারাজীবন আমার জন্য এক অনন্য সুখস্মৃতি হয়ে থাকবে। আলোচনার শেষে জেলা পুলিশের পক্ষ থেকে সদ্য বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করেন জনাব মোঃ মিজানুর রহমান পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।