
হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
বিএনপির নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, শেখ হাসিনার মতো এত বড় নেমকহারাম ও মোনাফেক এ দেশে আর একটিও জন্ম হয়নি, আর কোনোদিন জন্ম নেবেও না।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাবেক পাকা ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে এ মন্তব্য করেন।