সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

গাইবান্ধা শহরের সরকারপাড়া গোডাউন রোডসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ বার পঠিত

মোঃ আল আমিন, গাইবান্ধা

টানা কয়েক ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে গাইবান্ধা শহরের বিভিন্ন সড়ক জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের প্রায় সব এলাকায় রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়।

শহরের সরকারপাড়া, গোডাউন রোড, মুহুরীপাড়া, ৪ নম্বর খাদ্য গোডাউন এলাকা, সার্কুলার রোড, মুন্সিপাড়া, কলেজপাড়া, কাচারী বাজার, পশ্চিমপাড়া, গোরস্থান সড়ক, পূর্বপাড়া ও ডেভিড কোম্পানি পাড়াসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো পানিতে ডুবে যায়। বিশেষ করে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে যেতে পারেনি।

এ সময় অফিস-আদালতে যাতায়াতেও ভোগান্তি দেখা দেয়। অনেকে রিকশা, ভ্যান বা অটোরিকশা না পেয়ে দীর্ঘক্ষণ আটকে থাকেন। কেবল কিছু মোটরসাইকেল ও রিকশা কষ্ট করে চলাচল করতে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার পাশে উচ্চ স্থাপনার কারণে সামান্য বর্ষণেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। জাহাঙ্গীর নামে এক বাসিন্দা বলেন, “প্রতিবারই ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে বৃষ্টির পানি জমে যায়। সামান্য বৃষ্টি হলেই শুরু হয় দুর্ভোগ।”

উল্লেখ্য, গতকালের বর্ষণ ছিল চলতি বছরের সবচেয়ে ভারী বর্ষণ, যা গাইবান্ধা শহরবাসীর দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করে দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.