সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোকিত মানুষের মধ্যে অন্যতম ছিলেন আদর্শ,জ্ঞানী ও বিজ্ঞ শিক্ষক আলহাজ্ব আব্দুল আজিজ মিয়া বি. এ. বি. টি। তিনি সারা জীবন মানুষকে আলোকিত করে গেছেন।

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

বিশিষ্ট শিক্ষা অনুরাগী আলহাজ্ব আব্দুল আজিজ মিয়া সোনাখাড়া ইউনিয়নের রুপাখাড়া গ্রামে ১৯৩২ সালের ১ অক্টোবর এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতা – আহম্মেদ আলী ও মাতা- হাফিজা খাতুন।

আব্দুল আজিজ মিয়া রুপাখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষ করে ১৯৪৮ সালে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে সুনামের সহিত ম্যাট্রিক পাশ করেন।সিরাজগঞ্জ ডিগ্রি কলেজ থেকে আই এ ও বি এ পাশ করেন।এছাড়া তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে ১৯৫৬ সালে বি.এ. বি. টি পাশ করেন।

কর্ম জীবনে প্রথমে আব্দুল আজিজ মিয়া কুষ্টিয়া জেলার জুনিয়াদহ হাইস্কুল,সিরাজগঞ্জের এনায়েতপুর ও চান্দাইকোনা হাই স্কুলে শিক্ষকতা করেন।এরপর তিনি নিজের এলাকার ছেলে-মেয়েদের আলোকিত করার জন্য ১৯৫৮ সালে সহকারী শিক্ষক হিসাবে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন।
পরে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পান।
আব্দুল আজিজ বি.এ. বি. টি ছিলেন একজন আদর্শ,জ্ঞানী ও বিজ্ঞ শিক্ষক। তাঁর বাংলা ও ইংরেজি ভাষার উপর অগাধ পাণ্ডিত্য ছিল। তাঁর মতো জ্ঞানী শিক্ষকের প্রয়োজনীতা উপলব্ধি করে স্কুল কর্তৃপক্ষ তাঁর চাকরির মেয়াদ ৫ বছর বাড়িয়ে ছিলেন।তিনি ১৯৯৭ সালের ১ অক্টোবর শিক্ষকতা জীবন থেকে অবসর নেন।

বিশিষ্ট এই শিক্ষা অনুরাগী ও সর্বজন শ্রদ্ধেয় আব্দুল আজিজ মিয়া শিক্ষার্থীদের ইংরেজিতে দূর্বলের কথা চিন্তা করে Making a sentence নামক একটি ছোট বই লিখেছেন। তাছাড়া সমসাময়িক বিষয় নিয়ে মাঝে মাঝে পত্র পত্রিকয় লিখেছেন।

আব্দুল আজিজ মিয়া ছিলেন একজন খাঁটি মুসলমান। পাঁচ ওয়াক্ত নামায আদায় করতেন।তাঁর জীবন আচরণে ধর্ম কে প্রাদান্য দিতেন।নানা গুণে-গুনাম্বিত এই আলোকিত মানুষ ছয় সন্তান ও হাজার হাজার ছাত্র/ ছাত্রী রেখে ২০১৪ সালের ২ জানুয়ারি মহান দয়ালু আল্লাহ তায়ালার ডাকে সারা দিয়ে চির নিদ্রায় চলে যান।আল্লাহ তা”য়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন – আমীন।
মোঃ শাহ আলম
শিক্ষক ও প্রাবন্ধিক
০১৬২২১৩২৮৪০

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.