সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

টিভি নেটওয়ার্ক নিয়ে দ্বন্দ্বে তানোরে পুলিশের ওপর আক্রমন, আটক ১

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬ বার পঠিত

মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি :

টিভি নেটওয়ার্ক (ডিস) সংযোগ নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাজশাহীর তানোরে পুলিশের উপর আক্রমনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। শুক্রবার দুপুরে থানা গেটের সামনেই এ ঘটনা ঘটে।

এসময় জুবায়ের আলী (৩৮) নামের একজনকে পুলিশ আটক করেছে। জুবায়ের স্থানীয় বিএনপির নেতা মিজানুর রহমান মিজানের বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার। তার বাড়ি তানোর পৌর এলাকার গুবিরপাড়া মহল্লায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজ এলাকায় তানোর উপজেলার কন্দপুর গ্রামের কৃষকদলের ওয়ার্ড সভাপতি মোকলেছ আলী (৪০) ‘ময়না কেবল টিভি নেটওয়ার্ক’ ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে সম্প্রতি সেখানে বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের সংযোগ দেয়া হয়। এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে বৃহস্পতিবার বিরোধ সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দেয়া হয়। শুক্রবার থানায় তা সমাধানের জন্য বসা হয়। এসময় মোকলেছের লোকজন থানার সামনে আসলে তাদের মারধরের চেষ্টা করা হয়। এসময় বাধা দিতে গিয়ে পুলিশের ওপর হামলা চালায় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের লোকজন। এসময় আহত হন এএসআই রুহুল আমীন ও এক কনস্টেবল ।

কৃষকদলের ওয়ার্ড সভাপতি মোকলেছ আলী বলেন, ঘটনাটি সমাধনের জন্য তার লোকজন নিয়ে থানার সামনে উপস্থিত হলে বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার জুবায়ের, ইলিয়াস ও জাকির ‘মব’ সৃস্টি করে তাকে ও তার লোকজনের ওপর হামলা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলে উল্টো পুলিশের ওপর হামলা চালানো হয়।

এ বিষয়ে তানোর থানার ওসির সরকারি মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ না করাই তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে এ এস পি বলেন বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.