
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকের পিছনে পাথরবোঝাই ট্রাকের ধা’ক্কা’য় একজন নি’হ’ত ও একজন গু’রুত’র আ’হ’ত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে এ দু’র্ঘ’ট’না ঘটে। পুলিশ জানায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-২৪-৬৪৩৯) পিছনে চট্টগ্রামগামী পাথরবোঝাই ট্রাক (চট্ট-মেট্রো-ট-১২-০৫৪৬) সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাথরবোঝাই ট্রাকের চালক মিনহাজ (৩৫) নি’হ’ত হন। তিনি টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার পাতাল কান্দী গ্রামের আলীর ছেলে। এ ঘটনায় ট্রাকের অজ্ঞাতপরিচয় হেলপার গু’রুত’র আ’হ’ত হন। আ’হ’ত হেলপারকে স্থানীয়রা উ’দ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছেন। শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, দু’র্ঘ’ট’নাকবলিত ট্রাক দুটি জ’ব্দ করা হয়েছে। এ ঘটনায় আই’নগ’ত ব্যবস্থা প্রক্রিয়াধীন।