সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

দীর্ঘ ৫৭ বছর পরে রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপন করলেন ডক্টর ফরিদ।

  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দীর্ঘ ৫৭ বছর পরে এ গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে পানি সমস্যার সমাধান করা হয়েছে।
উল্লেখ, রামপাল উপজেলাটি উপকূলীয় এলাকায় হওয়ায় এ এলাকার পানিতে তীব্র লবণাক্ততা রয়েছে। অগভীর নলকূপের পানিতে আর্সেনিকের মাত্রা অনেক বেশী হওয়ায় তা পানের অনুপযোগী। যে কারণে এখানে সুপেয় পানির সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। এ ছাড়াও এ উপজেলার বেশ কিছু এলাকায় গভীর নলকূপ স্থাপন করা সম্ভব হয়না সুপেয় পানির লেয়ার না পাওয়ায়। সরকারিভাবে সাধারণত হাজার ফুট গভীরতায় নলকূপ স্থাপন করা হয়ে থাকে। কিছু কিছু এলাকায় হাজার থেকে ১২ শত বা ১৩ শত ফুট গভীরতায় নলকূপ স্থাপন করা হলে সুপেয় পানির লেয়ার পাওয়া যায়।
বালিকা বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা লায়ন ডক্টর শেখে ফরিদুল ইসলামের ভাই শেখ মারুফ বিল্লাহের উদ্যোগে নলকূপটি স্থাপন করা হয়। নলকূপ স্থাপনের মধ্য দিয়ে বিদ্যালয়ের সুপেয় পানির সমস্যার সমাধান হওয়ায় উচ্ছসিত শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক শামীমা পারভিন দীর্ঘ ৫৭ বছরের সমস্যার সমাধান করায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ও বিদ্যালয়ের সভাপতি শেখ মারুফ বিল্লাহর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে বিএনপির এই নেতা বিদ্যালয়ের চত্তরে দুইটি ফলদ ও বনজ গাছ রোপন করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান পিয়াল, বিদ্যালয়ের শুভানুধ্যায়ী এম, এম মহিতুর রহমান, শিক্ষক মো. হাদিউজ্জামান, শাকুর শেখ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.