
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ র্যাব-১২,এর অভিযানে সলংগা থানা এলাকা হতে ৭৫ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। ২২ সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার রাত ০০:১৫ ঘটিকায় র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন রামারচর রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৫ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং নগদ ২১০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি
মোছাঃ লুনা বেগম(৩৫), পিতা- মোঃ পিয়ারুল ইসলাম, সাং-মুড়ালীপুর, থানা- দামকুড়া, জেলা- রাজশাহী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হেরোইন বাসে বহন করে নিজ হেফাজতে রেখে ঢাকা শহর ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।