
হাবিবুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার “ছিনাই ইউনিয়নের চওড়া বাজারে” মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২২শে সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী এবং অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী। আইন-শৃঙ্খলা রক্ষার জন্য সহযোগিতা করেন রাজারহাট থানা পুলিশের সদস্যরা। মোবাইল কোর্টের মাধ্যমে শাওন ট্রেডার্সের মালিক ইউসুফ আলীকে, কৃষকদের কাছে সার বিক্রি না করা এবং অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে ২০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রাজারহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের উদ্দেশে জানানো হয়েছে—কেউ সারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনবেন না। যদি কোনো ডিলার অতিরিক্ত দাম দাবি করেন বা সার বিক্রি করতে অস্বীকৃতি জানায়, তবে সরাসরি উপজেলা প্রশাসন বা উপজেলা কৃষি অফিসারে নিকট অভিযোগ করার আহ্বান করা হয়েছে। স্থানীয় কৃষকরা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, “এখন আমরা ন্যায্যমূল্যে সার পাবো, এতে আমাদের উৎপাদন খরচ কিছুটা হলেও কমবে বলে জানান তারা।” কেউ কেউ প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। এবং আরও বলেন, ঘন ঘন এ ধরনের অভিযান পরিচালনা করার জন্য দাবি জানান। রাজারহাট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আরও বলেন, কৃষকদের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।