
বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। খুব শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি উদীয়মান রাজনৈতিক দল “বাংলাদেশ সর্বজনীন দল (Bangladesh Universal Party – BUP)”। দলের মূল মন্ত্র— “স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্ন বাস্তবায়নে কাজ করি”—এই অঙ্গীকারকে সামনে রেখে সারাদেশে দলীয় কার্যক্রম বিস্তারের প্রস্তুতি চলছে। দলের নেতৃবৃন্দ জানিয়েছেন, বাংলাদেশ সর্বজনীন দল কেবলমাত্র একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়; এটি হবে জনগণের প্রকৃত অধিকার আদায়ের সংগ্রামের এক নতুন শক্তি। মদিনা সনদের আদর্শ ও শিক্ষার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে দলটির ঘোষণাপত্রে বলা হয়েছে, স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্ন বাস্তবায়নে কাজ করি, জাগো বাঙালি জাগো।” দলটির আহ্বানে উল্লেখ করা হয়েছে— বাংলাদেশ সর্বজনীন দল এবং মদিনা সনদের আদর্শ বাস্তবায়নে দেশবাসীকে একত্রিত হতে হবে। জাতির কাছে একটি সুশাসন, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও জনগণের স্বপ্ন পূরণের নতুন দিশা তুলে ধরাই হবে দলের মূল লক্ষ্য। রাজনৈতিক অঙ্গনে বিভক্তি নয়, বরং ঐক্য, সুশাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই হবে দলটির প্রধান কর্মসূচি। দলের নেতারা বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক সমাজ চায়, দুর্নীতি ও বৈষম্যমুক্ত রাষ্ট্র চায়। তাই বাংলাদেশ সর্বজনীন দল মদিনা সনদের ন্যায়-নীতি ও সাম্যের মডেল বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চায়। এছাড়া সারাদেশে সাধারণ মানুষের মাঝে এই নতুন দলের আদর্শ ও কর্মসূচি তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, গণসংযোগ ও বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে দেশবাসীকে দলে যোগদানের আহ্বান জানানো হচ্ছে। বাংলাদেশ সর্বজনীন দলের নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন— “এটি জনগণের দল, ন্যায়ের দল। আমাদের স্বপ্ন—আমাদের প্রতিজ্ঞা—জনগণকে সঙ্গে নিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করা। আসুন, আমরা সবাই মিলে একসাথে বলি: জাগো বাঙালি জাগো—মদিনা সনদের আলোকে গড়ে উঠুক নতুন বাংলাদেশ।”