সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

বাগেরহাটে রিমান্ডে থাকা আসামীর মৃত্যু।

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটে পুলিশের রিমান্ডে থাকা মোজাফফর (২৬) নামে এক আসামীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মোজাফফর রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাবের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতের দিকে রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার’সহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির অভিযোগে স্থানীয়রা মোজাফফর’সহ চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ওইদিনই তাদেরকে আদালতে সোপর্দ্য করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাগেরহাট সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় মোজাফফর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস.কে সোহেলুর রহমান জানান, ইসিজি পরীক্ষায় মোজাফফরের গুরুতর হার্ট অ্যাটাক ধরা পড়ে এবং তাকে খুলনায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এর আগেই সকাল ৮টার দিকে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মোজাফফরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট ও আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুপুর ১২টা পর্যন্ত তার কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.