সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপিত

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২০ বার পঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’ এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। আজ ৬ অক্টোবর সোমবার সকালে বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে শুরু হয় দিবসটি উদযাপনের কর্মসূচি। পরে ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ মঈনুল ইসলাম ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। প্রধান অতিথি বক্তব্যে বলেন, সকল মানুষের জন্য পর্যাপ্ত বাসস্থানের মৌলিক অধিকারের উপর জোর দেওয়া, আমাদের শহর ও নগর গুলোর পরিস্থিতি তুলে ধরা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ নগর ও গ্রামীণ পরিবেশ তৈরি করার জন্য আমাদের সম্মিলিত ক্ষমতা ও দায়িত্বের কথা বিশ্বকে স্মরণ করিয়ে দেওয়াই হচ্ছে বিশ্ব বসতি দিবসের অন্যতম উদ্দেশ্য।তিনি আরো বলেন, এই ময়মনসিংহ শহরকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য আমাদের শহরের প্রত্যেকটি ইঞ্চিকে ব্যবহারযোগ্য করে তুলতে হবে। সে ক্ষেত্রে আমাদের সকলকে এই কাজের সহযোগিতা করতে হবে। যাতে করে আমাদের আগামী প্রজন্মকে আমরা একটি সুপরিকল্পিত শহর উপহার দিতে পারি। সভাপতি বক্তব্যে বলেন, আমাদের ভূমি ব্যবহারে নির্দিষ্ট কিছু নীতিমালা থাকলেও আমরা সেই নীতিমালা লক্ষ্য করছি না। যা আমাদের পরিকল্পিত শহর বাস্তবায়নে ব্যাঘাত ঘটাচ্ছে। তাই আমাদের ভূমি ব্যবহারের ক্ষেত্রে ভূমি নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে। এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম কর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.