সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপালে,নিরোদ দাস গত হয়েছেন কয়েক বছর পূর্বে। তার ৫ সন্তান বসবাস করেন উপজেলার হাতিরবেড় গ্রামে। হাতিরবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব-দক্ষিণ কোনে তাদের বসবাস। নিরোদের ৫ ছেলেরা হলেন, সঞ্জয় দাস, কিশোর দাস, নয়ন দাস, অসীম দাস ও কৃষ্ণ দাস। এদের মধ্যে সঞ্জয় দাসের ছেলে সজল দাসও স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন একই স্থানে। ওই ৬ টি পরিবারের সদস্য সংখ্যা মোট ২৩ জন। এদের মধ্যে ১১ জন শিশু ও কিশোর রয়েছে।

গত ৬ বছর পূর্বে হাতিরবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারিদিক দিয়ে উচু প্রাচীর তুলে বিদ্যালয়টি সংরক্ষণ করা হয়। এতে বাঁধে বিপত্তি ! ওই পরিবারের একমাত্র যাওয়া আসার পথ ছিল বিদ্যালয়ের ভেতর থেকে। ছয় বছর পূর্বে দেয়াল তুলে দেয়ায় বিপাকে পড়ে পরিবারগুলো। দেয়ালের নিচ দিয়ে ছোট্ট ফাক গলে বের হতে হয় তাদের। একাধিকবার দেয়ালের ফাক গলে যাতায়াত করার সময় দেয়ালে মাথায় আঘাত লাগে। শিশু ও নারীদের কারো কারো মাথা ফেটে রক্তাক্ত হয়েছে। তবুও জীবন জীবিকার সন্ধানের তাদের বের হতে হয় ফাঁক গলে। বর্ষাকালে ফাঁকের ডোবায় পানি জমে থাকে। কাঁদাপনির ভেতর দিয়ে মাথা-শরীর ডুবিয়ে চলাচল করতে হয় নারী ও শিশুসহ বড়দের। এমন দূর্বিসহ জীবন পার করতে হচ্ছে তাদের। তাদের বাড়ীর পূর্ব পাশে ডোবা। পশ্চিম পাশে অন্য পরিবারের বসবাস। মানবিক কারণেও কেউ তাদের যাতায়াতের পথ দেন না। এমতাবস্থায় তারা ছয় বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন।
এ বিষয়টি নিয়ে গত আইনশৃঙ্খলা সভায় এনসিপির উপজেলা সমন্বয়ক মো. মাজেদুর রহমান জুয়েল পরিবার গুলোর মানবেতর জীবনযাপনের বিষয়টি উত্থাপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দেন, দ্রুত সমস্যার সমাধান কারার। তারপরে মাস পার হয়েছে। অসহায় ওই পরিবারগুলো ভালোভাবে যাতে যাতায়াত করতে পারেন, তার জন্য প্রশাসনের সহায়তা কামনা করেন।
কথা হয় হাতিরবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না আক্তারের সাথে। তিনি জানান, দেওয়াল নির্মানের সময় তাদের বলা হয়েছিল এক হাত জায়গা ছাড়লে পথের ব্যাবস্থা করে দেয়া যাবে। তারা তখন জায়গা না দেয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে। জায়গা ছাড়ার বিষয়টি অবশ্য সঞ্জয় ও কিশোর দাস অস্বীকার করেন।
এ বিষয় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির কাছে জানতে চাইলে তিনি দুঃখ প্রকাশ করে জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যাতায়াতের জায়গায় প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ উচু দেয়াল তুলে দিয়েছেন। যেহেতু জায়গাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। তারা চাইলে দ্রুত সমস্যার সমাধান সম্ভব।
কথা হয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলীর সাথে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি অমানবিক। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.