সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

গাজীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

অয়াসেল হোসাইন গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় মধ্যরাতে দুটি পেট্টোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে এ পেট্টোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিনের কাজ সেরে ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা। রাত সোয়া ২টার দিকে বিকট শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে তিনি আতঙ্কিত হয়ে উঠে বসেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে কার্যালয়ের ভেতর থেকে পেছনের গেট দিয়ে বাইরে যান। এ সময় মূল ফটকে আগুন দেখতে পান। পেট্রোল বোমা নিক্ষেপের এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি। ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে এবং কারা এ হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.