সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

সিরাজগঞ্জে মরহুম ফরহাদ হোসেনের ৩৫ তম মৃত্যু বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
অবিভক্ত পাকিস্তান সরকারের সাবেক শিল্প মন্ত্রী, মুসলিম জাগরণের অন্যতম পুরোধা মরহুম আব্দুল্লাহ আল মাহমুদ এর সহচর, ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান, আধুনিক খোকশাবাড়ী ইউনিয়নের রুপকার, মানব দরদী মরহুম ফরহাদ হোসেনের ৩৫ তম মৃত্যু বার্ষিকী দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮ টায় খোকশাবাড়ী হাসপাতাল চত্বরে মরহুমের কবর জিয়ারত। সকাল সাড়ে ৮ টা থেকে দিনব্যাপী পবিত্র কোরআন খানি। বিকেল ৫ টায় ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠে ফরহাদ হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা, কৃতি ছাত্র /ছাত্রীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা, কৃতি ছাত্র /ছাত্রীদের সংবর্ধনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর রহমান বকুল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানব দরদী মরহুম ফরহাদ হোসেন ছিলেন একজন জনবান্ধব মানুষ তিনি ছিলেন আমার শশুর আব্দুল্লাহ আল মাহমুদের ঘনিষ্ঠজন। তিনি সারাজীবন এই ইউনিয়নের মানুষের জন্য দিয়ে গেছেন একজন চেয়ারম্যান হয়েও এই এলাকার উন্নয়ন করেছেন চোখে পরার মতো। তার ৩৫ তম মৃত্যু বার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনা করছি ও মহান রাব্বুল আলামিন যেনো তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, সদর উপজেলা বিএনপি নেতা মাসুদ রানা দুলাল, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন মেম্বার, মোবারক আলী খান,সাবেক আহ্বায়ক রেজাউল করিম রোকনী,শহিদুল ইসলাম শিকদার, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, আব্দুর রহিম সরকার,বিএনপি নেতা মান্নান মেম্বার, মিলন ইসলাম সরকার,সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন,সদর উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজসহ সদর উপজেলা বিএনপি ও খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিচালনা করেন, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, দিয়ার পাঁচিল আল্লামা ইদ্রিস (রহঃ) দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ আব্দুল করিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.