
নিজস্ব প্রতিবেদক।
মিরপুর দুয়ারিপাড়া আণবিক শক্তি ৫ নাম্বার রোডের একটি ফ্ল্যাট থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও মাতৃজগত টিভির সিনিয়র রিপোর্টার এস. এম. রফিক প্রথমেই রূপনগর থানাকে অবগত করেন। তার খবরের ভিত্তিতেই পুলিশ তাৎক্ষণিকভাবে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
কিন্তু দুঃখজনকভাবে, ঘটনাস্থলে উপস্থিত দুয়ারিপাড়ার কিছু এলাকাবাসী সাংবাদিক এস. এম. রফিককে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি প্রদান করে। এমনকি তারা বলেন, লাশের ময়নাতদন্ত করা হলে তাকেও নাকি ময়নাতদন্ত করতে হবে। সাংবাদিকদের উপর এ ধরনের ভয়ভীতি ও নির্যাতন সত্যিই উদ্বেগজনক।
সাংবাদিকদের যদি নিরাপদ না থাকেন, তাহলে দেশের ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো কিভাবে জনগণের সামনে তুলে ধরবে? আমরা সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের কাছে দৃঢ় প্রত্যাশা রাখি—সাংবাদিকদের উপর চলমান এ ধরনের নির্যাতন বন্ধ করা হোক