সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

সাংবাদিক শিবলীর মৃত্যুতে লোহাগড়ায় স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ বার পঠিত

খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি;

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লাইভ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চ্যানেল এস টেলিভিশন এর সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে নড়াইলের লোহাগড়ায় স্বরণসভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চ্যানেল এস টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি ওবায়দুর রহমান এর আয়োজনে লোহাগড়া উপজেলা পরিষদ হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের শুরুতে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর স্মরণে এক মিনিট নিরাবতা পালন করেন উপস্থিত সাংবাদিকগন। পরে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে দোয়া মাহফিল শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক আবু আব্দুল্লাহ।

স্বরণসভায় সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক মারুফ সামদানি, রেজাউল করিম, সরদার রইচ উদ্দিন টিপু, সেলিম জাহাঙ্গীর, জহির ঠাকুর, শাহজাহান সাজু, শিমুল হাসান, শরিফুজ্জামান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কোন সরকারের আমলেই সাংবাদিদের পাশে সেভাবে দাঁড়ায় না। তরিকুল ইসলাম শিবলী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন। সাংবাদিকরা অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টার কাছে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানান।

এছাড়াও নড়াইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা মৃত সাংবাদিক শিবলীর মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্বরণসভা শেষে মৃত সাংবাদিক শিবলীর আত্তার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চ্যানেল এস টেলিভিশন এর নড়াইল জেলা প্রতিনিধি মো. ওবায়দুর রহমান।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের লাইভ চলাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হন তরিকুল ইসলাম শিবলী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.