সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পারলেই সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব –এডিশনাল ডিআইজি শহিদ

  • আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পঠিত

রিপন বগুড়া প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার আয়োজনে বগুড়া জেলার গাবতলী উপজেলার জাতহলিদা হাফেজিয়া এতিমখানা ও দাখিল মাদ্রাসায় সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা মূলক জনসভা ও দুঃস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠান নেপালতলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সহ সভাপতি জুলফিকার হায়দার গামা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এই মহতি আয়োজনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওন এর পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) মোঃ শহিদ উল্লাহ্।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে ও যান চলাচল স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন হতে হবে। যারা চালক রয়েছে তাদের মাদকাসক্ত হওয়া যাবে না। এতে করে যাত্রীরা জীবনের ঝুঁকিতে থাকে। মাদক আমাদের সমাজের জন্য হুমকি স্বরুপ। মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদক ক্রয় বিক্রয়ের সঠিক তথ্য পুলিশকে অবহিত করুন। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে হবে। সমাজের যারা বিত্তবান রয়েছে তাদেরকে দুঃস্থদের পাশে দাঁড়াতে হবে। সুন্দর সমাজ ও দেশ গঠনে সবাইকে একযোগে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক প্রমুখ। জনসভা শেষে নিসচার কর্মীদের মাঝে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কম সৌভাগ্যবান একটি পরিবারের সদস্যদের মাঝে তাদের স্বাবলম্বী করতে ছাগল প্রদান করা হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.