সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

তানোরে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ অসহায়রা বঞ্চিত, সম্পদশালীরা সুবিধাভোগী

  • আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নে সরকার কর্তৃক অসহায় ও দরিদ্র পরিবারের জন্য বরাদ্দ করা ৩০ কেজির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, প্রকৃত দরিদ্র পরিবার বঞ্চিত হয়ে অর্থশালী ও সম্পদশালী ব্যক্তিরা কার্ড পাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা মোসা: সোনাভান বিবি (৪১), স্বামী: মহিবুর রহমান সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রভাবশালী ও বিত্তবান বহু পরিবারকে ৩০ কেজির চালের কার্ড দেওয়া হয়েছে। অথচ যারা প্রকৃত অর্থে অসহায় ও দরিদ্র, তারা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

অভিযোগে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে, মাস্টার রোল নাম্বার ২৩৩-এর কার্ডধারী মোছা: আয়েশা আক্তার সোনিয়া (আইডি নাম্বার: ৮২৩৪৮৬৯১৪০), সাং: জুমারপাড়া, বাধাইড় ইউনিয়ন— তার স্বামী জারজিস প্রায় ৩০ বিঘা আবাদি জমির মালিক। তাকে সরকারি ভর্তুকির এই চালের কার্ড দেওয়া হয়েছে। অভিযোগকারীর দাবি, এরকম আরও অনেক বিত্তবান ব্যক্তি এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।

মোসা: সোনাভান বিবি বলেন,
“আমরা যারা সত্যিকার অর্থে অসহায়, তারা বঞ্চিত হচ্ছি। অথচ যাদের অনেক জমি-জমা আছে, তারা সরকারি কার্ড পাচ্ছে। বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হলে বহু দরিদ্র পরিবার উপকৃত হবে।”

এ বিষয়ে উপজেলা প্রশাসন এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। তবে ভুক্তভোগীরা দ্রুত তদন্ত করে প্রকৃত দরিদ্রদের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.