সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

নাটোরে ডিবির অভিযান : একদিনে ১৭৪ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার পঠিত

মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রোববার ভোর থেকে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একদিনে মোট ১৭৪ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, ভোর ৪টা থেকে বনবেলঘরিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে পুলিশ। সকাল ৫টা ৩০ মিনিটে নোয়াখালী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী গ্রামীণ ট্রাভেলসের (ঢাকা-মেট্রো-ব-১৫-৮৫৪০) একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় যাত্রী ওয়াদুদ আলী (২৫) ও ফসের আলী ওরফে সোহেল (২৯) এর হেফাজত থেকে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি।

এরপর সকাল ৬টা ৩০ মিনিটে একই এলাকায় ঢাকা-নারায়গঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৫-০২২৭) আটক করা হয়। প্লাস্টিকের ক্যারেট বোঝাই ওই ট্রাকের ভেতরে তল্লাশি চালিয়ে ছয়টি চটের বস্তায় লুকানো ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাক থেকে লালান (২৫) ও সাবেরুল ইসলাম ওরফে শহিদ (৩৫) কে আটক করে ডিবি।

নাটোর ডিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে ডিবি সবসময় তৎপর।

একদিনে মোট ১৭৪ কেজি গাঁজা উদ্ধার করে আবারও সাফল্যের নজির স্থাপন করল নাটোর জেলা গোয়েন্দা শাখা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.