সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

কাজিপুরে আমিনা মনসুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ক্লাসের উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পঠিত

মাহমুদুল হাসান শুভ কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী আমিনা মনসুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা এগারটায় কলেজের দ্বিতীয়তলার হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমিনা মনসুর কলেজ পরিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম। কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল জলিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরান তেলাওয়াত এর পর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগণ। শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচিতি পর্বের পর নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আনছার আলী, জীববিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক দিবাকর সরকার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুমিনা আফরোজ বানু এবং শিক্ষক প্রতিনিধি, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ। এরপর নবাগত শিক্ষার্থীদের কলেজের পরিচয় পত্র পরিয়ে দেন সমাজকর্ম বিভাগের প্রভাষক মনিরুজ্জামান স্বপন ও জীববিদ্যার প্রদর্শক মোকবুল হোসেন। পরে সঙ্গীতের মূর্ছনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। # (ছবি আছে)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.