সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

নওগাঁয় বিলে পোনা মাছ অবমুক্ত ও মৎস্যজীবী সমাবেশ?

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ বার পঠিত

মোঃ মিজানুর রহমান মানিক ক্রাইম রিপোর্টার নওগাঁঃ

নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী গুটারবিলে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী আয়োজন। বিলের মাঝখানে ভাসমান মঞ্চে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যজীবী সমাবেশ, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে উৎসবমুখর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে দিনব্যাপী এই আয়োজন। সদর উপজেলার হাঁসাইগাড়ী, শৈলগাছী, শিকারপুর ও দুবলহাটি—এই চারটি ইউনিয়নের শতাধিক মৎস্যজীবীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বিলের পানিতে স্থাপন করা ভাসমান মঞ্চে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়। এতে অংশ নেন স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। পোনা অবমুক্তির পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে মৎস্যজীবীদের অধিকার, আর্থসামাজিক উন্নয়ন এবং প্রাকৃতিক জলাশয়ের সংরক্ষণ নিয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ধলু, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল,সিনিয়র যুগ্ম আহবায়ক ডি এম কামাল,যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া হোসেন জাকির, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা,যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান আকাশ, সঞ্জীব কুমার, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকারসহ সাবেক ইউপি চেয়ারম্যান জালাল হোসেন শাহানা প্রমুখ।

প্রধান অতিথি জাহিদুল ইসলাম বলেন, “দেশের প্রাণিজ সম্পদ রক্ষা এবং মাছের উৎপাদন বাড়াতে পোনা মাছ অবমুক্তকরণ একটি সময়োপযোগী উদ্যোগ। মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গ্রামীণ জনপ্রিয় খেলা নৌকা বাইচ ও হাঁস ধরা। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিলজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামে দিনব্যাপী আয়োজনের।

আয়োজকরা জানান, “এ ধরনের আয়োজন শুধু প্রাণিজ সম্পদ সংরক্ষণেই নয়, বরং টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা, জলাশয় সংরক্ষণ এবং মৎস্যজীবী সম্প্রদায়ের ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

স্থানীয় বাসিন্দারা বলেন, “এ ধরনের আয়োজন যদি নিয়মিত হয়, তাহলে মৎস্যজীবীরা আরও উৎসাহিত হবেন এবং বিল-জলাশয়ের প্রাকৃতিক সম্পদও রক্ষা পাবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.