সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

ফ্যাসিস্টদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি: ডিআইজি রেজাউল।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ বার পঠিত

দৈনিক আলোকিত সলঙ্গা নিউজ ডেক্স

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক বলেছেন, যারা ফ্যাসিস্ট তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তাদের গ্রেফতার করতে নির্দেশ দিয়েছি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানা কমপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

মো. রেজাউল করিম মল্লিক বলেন, আইনশৃঙ্খলা রক্ষার বিষয় এবং জনগণের নিরাপত্তার বিষয়ে আমরা কথা বলেছি। ফরিদপুরের ডিসির সঙ্গে কথা বলেছি। আইনশৃঙ্খলা রক্ষার বিষয়, আজকের (সোমবার) ঘটনার বিষয় ও জনগণের শান্তির বিষয় ডিসির সঙ্গে কথা বলেছি। আজকের (সোমবার) ঘটনায় যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছি। এই বিষয়ে তাদেরকে নির্দেশনা দিয়েছি। তারা যা যা করার তাই করবেন।

তিনি বলেন, আজকে (সোমবার) এ ঘটনায় আমার ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী হিসেবে আজকের (সোমবার) বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিআইজি রেজাউল আরও বলেন, আজকের (সোমবার) ঘটনায় ভাঙ্গা থানায় যে সমস্ত ক্ষতি হয়েছে, আমি জেলা পুলিশকে দায়িত্ব দিয়েছি এবং উপজেলা পরিষদের যে ক্ষতি হয়েছে, সেগুলো ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। মানুষের আবেগ ও অনুভূতি তুলে ধরে একটি রিপোর্ট পাঠিয়েছি। রিপোর্টটি তারা বিবেচনা করবেন। পাশাপাশি যেহেতু ২টি ইউনিয়ন কেটে নেওয়ার বিষয় হাইকোর্টে একটা রিট হয়েছে। সম্ভবত আগামী ২১ তারিখে শুনানির জন্য আছে। তখন জানা যাবে আসলে বিষয়টি কোন দিকে যাচ্ছে।

তিনি বলেন, ভাঙ্গার জনগণকে অনুরোধ করব আপনাদের কর্মসূচি থেকে ফিরে আসেন এবং সময়ের জন্য অপেক্ষা করেন। জনগণের আবেগ অনুভূতি আমরা বুঝি। আমরা সেই বিষয় নিয়ে কাজ করছি। আজকের (সোমবার) ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমি ভাঙ্গাবাসীকে আবারও বলব, তারা যেন তাদের কর্মসূচি থেকে চলে আসে এবং সময়ের জন্য অপেক্ষা করেন। কী পরিমাণ ক্ষতির হয়েছে- তা সরেজমিনে দেখে পরে বলা যাবে বলেও জানান ডিসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.