সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীমঙ্গল উপজেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫ইং) বিকেল ৫টায় উপজেলার প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুলের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহ আলাউদ্দিন।
এছাড়া উপজেলা নায়েবে আমীর মাও. আব্দুস সুবহান, সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় গবেষণা সম্পাদক সাকিব রায়হানসহ উপজেলার প্রত্যেক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বৈঠকে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল ইয়ামীর আলী বলেন, “শ্রীমঙ্গল উপজেলার জনগণ জামায়াতের প্রার্থীকে আন্তরিকতার সাথে গ্রহণ করেছে। শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষ দীর্ঘ তিন দশক ধরে আওয়ামী ফ্যাসিস্ট ধারার শোষণ-নির্যাতনের শিকার হয়েছে। তারা এখন পরিবর্তন চায়।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি প্রবর্তন করতে হবে। এতে জনগণের সঠিক মতামত প্রতিফলিত হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.