সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

টাঙ্গাইলে সেপ্টেম্বর/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ বার পঠিত

দৈনিক আলোকিত সলঙ্গা নিউজ ডেক্স

টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সের সমন্বয়ে সেপ্টেম্বর/২০২৫ খ্রিঃ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। সভায় জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। সেপ্টেম্বর/২০২৫ খ্রিঃ মাসের কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অফিসার, অফিসার ইনচার্জগণ ও অন্যান্য পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধার কথা শোনেন ও সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও গতিকে তরান্বিত করতে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ জেলায় কর্মরত বিভিন্ন ইউনিটের অফিসার ফোর্সদের পুরষ্কৃত এবং পিআরএল গমনকারী পুলিশ সদস্যদের উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার, টাঙ্গাইল। এছাড়াও তিনি, জেলা পুলিশের সকল পুলিশ সদস্যের স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা ও সরকারি মালামাল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জন্য সকল পুলিশ সদস্যদের দিক-নিদের্শনা প্রদান করেন। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকা, জেলার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল পুলিশ অফিসার ও সদস্যদের পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে কর্তব্য পালন, হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল না চালানোসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পূজামণ্ডপসমূহের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.