
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও একই মামলায় আরও দুইজনকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৭ সেপ্টেম্বর (বুধবার) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো, ইকবাল হোসেন এই রায় দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।