সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে যশোর জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পঠিত

উৎপল ঘোষ:
সকাল সাড়ে এগারোটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে যশোর জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু জাতীয় মহাজোট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট, বৈষম্য বিরোধী সনাতন সমাজ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে জনাব রওনক জাহান, পুলিশ সুপার, যশোর মহোদয়ের সভাপতিত্বে প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন সার্বজনীন দুর্গোৎসব-২০২৫ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সকল নেতৃবৃন্দের মূল্যবান মতামত প্রকাশের জন্য মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়।
এসময় পুলিশ সুপার মহোদয় পূজা উদযাপন বিষয়ে জেলা, উপজেলা এবং পৌর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিকট থেকে শারদীয় দুর্গা পূজার পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন।

পরবর্তীতে অত্র অনুষ্ঠানের সভাপতি ও জেলার পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন যশোর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য সময়ের থেকে স্বাভাবিক আছে এবং জেলা পুলিশের সকল কার্যক্রম চালু হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রাক পূজা নিরাপত্তা ব্যবস্থা, পূজা কালীন নিরাপত্তা ব্যবস্থা এবং পূজা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা এই তিনটি পর্যায়ে নিরাপত্তা বলয় করা হয়েছে।দর্শনার্থীরা যেন স্বাভাবিকভাবে পূজা মন্ডপে যেতে পারে সেই কারণে যানজট নিরসনের ট্রাফিক বিভাগকে নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্ডপে শতভাগ সিসি টিভি স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি বিশেষ আহ্বান করেন।
পুলিশ সুপার মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী উৎসব পালন করতে সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান।

তিনি আরো বলেন আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ধরণের বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করার অপচেষ্টা করলে তাকে কঠোর হস্তে যশোর জেলা পুলিশ প্রতিহত করবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে অপরাধীকে অপরাধী হিসাবেই বিবেচনা করা হবে সে কোন ধর্ম বা বর্ণের সেটা বিবেচ্য না।

পরিশেষে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর ।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার্ , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর, ডিআইও-১, ওসি ডিবি, টিআই-১,পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখা ও বিভিন্ন উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.