
কবি তাছলিমা আক্তার মুক্তা তুমি জানো দুঃখ কোথায় থাকে ? তোমার চোখে । যদি তাই না হবে , তবে তোমার চোখের দিকে তাকিয়ে সব দুঃখ ভুলে যাই কেন ? তুমি জানো কষ্ট কোথায় থাকে ? তোমার হাতে । যদি তাই না হবে, তোমার হাতের স্পর্শে কষ্ট বিলিন হয়ে যায় কেন? তুমি জানো শান্তি কোথায় থাকে প্রিয়োজনের বুকে , যদি তাই না হবে, বুকের জমিনে মাথা রাখতেই শান্তি পাওয়া যায় কেন ? আশা কোথায় থাকে জানো ? প্রিয়োজনের মুখে , যদি তাই না হবে । তোমার মুখের কথার ভরসায় নতুন করে বাঁচার আশা জাগতো জাগে কেন ,? তুমি জানো ভালোবাসা কাকে বলে ? একজনের অভিমান হলে অন্যজন আদর করে বুকে টেনে নিয়ে শান্তনা দিলে। শুধু এইটুকু জ্ঞান থাকলে কারো কোনো অভিযোগ থাকে না । সংসার ভাঙে না, নারী কিংবা পুরুষ অন্যত্র সুখের খুঁজ করে না । ভালোবাসতে শেখ সুখ এমনিতেই পেয়ে যাবে। টাকায় কখনো সুখ থাকে না। সম্পদ কখনো সুখী করতে পারে না ।