সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

সিরাজগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে চাঞ্চল্যকর আশরাফ আলী হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও দুজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন-সদর উপজেলার মো.আব্দুল আলিম, আবু বক্কার, মোজাম আলী ও আব্দুর রউফ। দুইবছর সাজাপ্রাপ্তরা হলেন-আব্দুল্লাহ ও মোস্তাফিজ হোসেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল হায়দার রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়,পূর্ব শত্রুতা ও গ্রামের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকালে ভুক্তভোগী আশরাফ আলীকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। এ সময় আশরাফের স্ত্রীসহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ই সেপ্টেম্বর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলায় দীর্ঘ তদন্ত,স্বাক্ষ্য ও শুনানি শেষে আজ = বিচারক আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.