
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:: আমি নিজের জীবন ও সময় মানুষের সেবার উৎসর্গ করব এই বিষয়কে সামনে নিয়ে সে কে নিয়ে সুনামগঞ্জের ধ়র্মপাশায় ব্রাক জলবায়ু ও স্বাস্থ্য কর্মসুচির এর উদ্যোগে মোটিভেশনাল ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৮ই সেপ্টেম্বর ২০২৫ইং ধর্মপাশা উপজেলা পরিশোধ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনি রায় উপজেলা নিবার্হী কমর্কতা। বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুবীর সরকার, হুমায়ুন কবীর মাধ্যমিক শিক্ষা অফিসার,তৌহিদুর রহমান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। উপস্থাপক দীপ্র রায় দিপ্ত অফিসার, সি সি এইচ ব্রাক ব্রাঞ্চ ম্যানেজার কাশেম মিয়া, আ ডি পি এলাকার ব্যবস্থাপক লুৎফুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা ফিরোজ ভাই সহ জয়শ্রী ইউনিয়ন ও সুখাই রাজাপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসুচির কর্মীবৃন্দ প্রমুখ। এসময় জলবায়ুর পরিবর্তনের কারনে গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ঘন ঘন বন্যা দেখা দিচ্ছে, জলবায়ু কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, কি করে প্রতিরোধ করা যায় তা সম্পর্কে বিস্তার আলোচনা রাখেন যেমন-মাইকিং, পোস্টার, কমিউনিটি মিটিং,,শিশু ও নারীদের জন্য আলাদা বার্তা, সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া, স্কুল ও মসজিদ ভিত্তিক সচেতনতা বৃদ্ধি, সোশ্যাল মিডিয়ায় ও whatsapp গ্রুপ করা, জলবায়ু সংশ্লিষ্ট যেকোনো সরকারি সঠিক বার্তা ছড়িয়ে দেওয়া ইত্যাদি বিষয়ে সচেতন মূলক আলোচনা করা হয়। ##