সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

৭ দফা দাবিতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, শাপলা চত্বর ও ‘২৪ সালের গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ সাত দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই বিক্ষোভে বক্তারা বলেন, দেশের জনগণ ও ইসলামের স্বার্থে উত্থাপিত এসব দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।

খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার আলেম সমাজসহ সর্বস্তরের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। শাহবাগ, ২০২১ সালের হত্যা এবং ২০২৪ সালের আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা ফেরত আনার উদ্যোগও ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ জনগণের চাহিদার বিপরীতে। অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করে প্রশিক্ষণপ্রাপ্ত আলেমদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নিয়োগ দিতে হবে, যাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দিন বলেন, ইসলাম বিরোধীদের আইনের আওতায় আনা, শাপলা ও ২৪ সালের গণহত্যার বিচার এবং আলেমদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগসহ সাত দফা দাবিতে আজকের এই কর্মসূচি পালন করছি। দেশের মানুষ নতুন কোনো ফ্যাসিবাদ চায় না; আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ক্ষমতায় দেখতে চায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.