সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

তানোরে ইউপি পরিষদের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। 

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি :

রাজশাহীর তানোরের চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদের(ইউপি)কম্পিউটার অপারেটর আলো বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর পক্ষে জুড়ানপুর গ্রামের দারেজ আলীর পুত্র বিএম আহম্মেদ বাদি হয়ে আলো বেগমের বিরুদ্ধে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউপি প্রশাসক মোহাম্মদ হোসেন খাঁনের কাছে লিখিত অভিযোগ করেছেন।বিগত প্রায় ১৭ বছর আওয়ামী লীগের চেয়ারম্যানের প্রভাব বিস্তার করে আলো বেগম বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।
জানা গেছে,উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নে (ইউপি) চলতি বছরের দুঃস্থ মাতা কার্ডের আবেদন করতে এলাকায় মাইকিং করা হয়। মাইকিং করার পর এলাকার অসহায় দরিদ্র নারীরা ইউপি প্রশাসক বরাবর আবেদন করেত ইউপি কার্যালয়ে আসেন।এসময় প্যানেল চেয়ারম্যান মেজর আলীর সহায়তায় কম্পিউটার অপারেটর আলো বেগম
আবেদনকারীদের কাছে থেকে মাথা পিছু
দুশ’ টাকা করে হাতিয়ে নেন। ইউপিতে নতুন প্রায় সাড় তিনশ’ নারী দুঃস্থ মাতা ভাতার আবেদন করেছেন। মেজর আলীর সহায়তায় এসব দুঃস্থ নারীদের কাছে থেকে আলো বেগম প্রায় ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্ত্ত সাড়ে তিনশ’ আবেদনকারীর কারোই দুঃস্থ মাতার কার্ড হয়নি। তবে কার্ড না হলেও তারা কোনো টাকা ফেরত পাইনি পুরো টাকা মেজর আলীর সহায়তায় আলো বেগম আত্মসাৎ করেছেন।
লিখিত অভিযোগে আরো বলা হয়েছে, শুধু দুঃস্থ মাতা নয় মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, পঁঙ্গু ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতার কার্ডের জন্য আবেদন করতে গেলে মেজর আলীর সহায়তায় এসব অসহায় গরীব মানুষের কাছ থেকে ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত আদায় করেন আলো বেগম। কেউ টাকা না দিলে তাকে
কার্ড দেওয়া যাবে না বলে অপমান- অপদস্ত করে তাড়িয়ে দেয়া হয়। ইউপিবাসী এবিষয়ে সরেজমিন তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউপি প্রশাসক মোহাম্মদ হোসেন খাঁন বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।এবিষয়ে জানতে চাইলে কম্পিউটার অপারেটর আলো বেগম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, দুঃস্থ মাতার আবেদন করতে মাথা পিছু ৫০ টাকা করে নেয়া হয়েছে,এবং এই টাকা তারা স্বেচ্ছায় দিয়েছেন।এবিষয়ে ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সম্পাদক সাজ্জাদ হোসেন  ঘটনার সত্যতা শিকার করে বলেন, অনেকে তাদের কাছে অভিযোগ করেছেন।তারা আলো বেগমকে অপসারন করে নতুন অপারেটর নিয়োগের দাবি করেছেন।এবিষয়ে জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান মেজর আলী বলেন,আলো বেগম কোনো বেতন পান না,কম্পিউটারে কাজ করে কিছু টাকা নেন,এটা তারা খুশি হয়েই দেন, এনিয়ে এতো বাড়াবাড়ি করার কি আছে।
#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.