সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

নড়াইলে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ বার পঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।

২০ সেপ্টেম্বর (শনিবার) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে জেলা পর্যায়ের দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পার্ব্বতী বিদ্যাপীঠ, গোবরা। রানার্সআপ হয় লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। সেরা বিতার্কিক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের দলনেতা উৎসব বিশ্বাস।

দিনব্যাপী এ বিতর্কে নড়াইলের সেরা আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। গতবারের চ্যাম্পিয়ন নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রানার্সআপ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় ছাড়াও তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয় অংশ নেয় প্রতিযোগিতায়। প্রাণবন্ত যুক্তি উপস্থাপন ও তার খণ্ডনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক নানা বিষয় নিয়ে মতামত তুলে ধরে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম। মডারেটর ছিলেন প্রফেসর ড. কালিদাস বিশ্বাস। বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগি অধ্যাপক কেয়া রেণু রায়, সহকারি অধ্যাপক গোলক চন্দ্র বিশ্বাস ও তরফদার সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুহৃদ সমাবেশ নড়াইল জেলা শাখার সভাপতি প্রশান্ত বিশ্বাস। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক চয়ন কুন্ডু। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।#

নড়াইল প্রতিনিধি

২০-০৯-২৫ শনিবার,

মোবা; ০১৬৪৫৫০১২১৪

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.