সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে নিজ মেয়েকে শারীরিক-মানসিক নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ করেছেন এক প্রতিবন্ধী নারী। অভিযুক্ত বাবা মোশাররফ হোসেন বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার ও চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের বাসিন্দা। বাবা ও আপন দুলাভাইয়ের বিরুদ্ধে ওই নারীর জমি দখল ও মারধর-হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এসব অভিযোগ তুলে রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বাতেন খাঁর মোড়ের একটি অফিসে সংবাদ সম্মেলন করেন তিনি।

প্রতিবন্ধী নারী বিলকিস আক্তার সোনিয়া দাবি করেন, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় জন্মের পর থেকেই আমাকে নানাভাবে নির্যাতন করেন বাবা। এমনকি আমার নামে থাকা সম্পত্তি দখল করতে কয়েক দফায় মারধর ও হামলা করেন বাবা ও দুলাভাই। এমনকি আমার জমি ও মার্কেটে আদালতে মামলা চলমান থাকলেও জোরপূর্বক সেখানে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে তারা। এছাড়াও একমাত্র মেয়েকেও ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন ওই প্রতিবন্ধী নারী।

তিনি আরও বলেন, আমি একজন জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী নারী। আমি শুধু চাই শান্তি, নিরাপত্তা ও সম্মানের সাথে বাঁচতে। আমার জীবনের প্রতিটি ঘটনা শৈশবের তালাবদ্ধতা, বাবার বুট চাপানো, বেতের আঘাত, একমাত্র মেয়েকে ছিনতাই, বাড়ি থেকে বিতাড়ন ও প্রকাশ্য হামলায় আমি ক্ষত-বিক্ষত। আমি জীবনের নিরাপত্তা চাই। আমাকে ও আমার স্বামীকে হত্যার হুমকি দিয়েছে বাবা ও দুলাভাই। সংবাদ সম্মেলনে বাবার শারীরিক নির্যাতনের ও হত্যাচেষ্টার কারনে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতার কথা জানান প্রতিবন্ধী নারী বিলকিস আক্তার সোনিয়া। সংবাদ সম্মেলনে তার স্বামী একে আজাদসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

এনিয়ে অভিযুক্ত বাবা মোশাররফ হোসেনের অভিযোগ অস্বীকার করেন। মুঠোফোনে তিনি বলেন, মেয়েকে কোন জমিজমা দেয়নি। জোর করে জমি দখল করতে চাই। এনিয়ে কয়েকবার ধস্তাধস্তি ও হাতাহাতি হলেও মারামারি হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, মার্কেট নিয়ে একটা মামলা চলমান রয়েছে আদালতে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ৯৯৯-এ সংবাদ পেয়ে ওই নারী ও তার স্বামীকে উদ্ধার করে পুলিশ। পরে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোশাররফ হোসেনের চলমান মার্কেট নির্মাণকাজ বন্ধ করা হয়। এনিয়ে মামলা বা অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.