সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

ধোবাউড়ায় পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬ বার পঠিত

ধোবাউড়া -হালুয়াঘাট প্রতিনধিঃ ফরহাদ মিয়া
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই নীতিতে বিএনপি বিশ্বাসী।

আজ বুধবার দুপুরে ধোবাউড়া ডাকবাংলো হলে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় পূজা প্রস্তুতি সম্পর্কে তাঁকে অবহিত করা হয় এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ দেশ ও জাতি গড়তে চান। তিনি উপস্থিত নেতৃবৃন্দকে আহ্বান জানান, তারেক রহমানের পাশে থেকে সকল মানুষকে সহযোগিতা করতে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক দিলীপ কুমার চন্দ্র, মিনতি শীল, ঝুমা রাণী সরকার, সঞ্জিৎ সরকার, বিমল চন্দ্র গুফ, হাজং বিনয় রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল,সদস্য সচিব আনিসুর রহমান মনিক, মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ উপজেলার ৩৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

এর আগে দুপুর থেকে রাত পর্যন্ত ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, “প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারেন। তবে সার্বিক বিবেচনায় দল একজনকেই মনোনয়ন দেবে—এটাই স্বাভাবিক। সেই মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ও দ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে। তাঁর সিদ্ধান্তই প্রতিটি নেতাকর্মীর কাছে শিরোধার্য হতে হবে।

যৌথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আনিসুর রহমান মনিক। সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহবায়ক ফরহাদ রাব্বানী সুমন, আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, জাকিরুল ইসলাম টোটন, ওয়াহেদ তালুকদার, গাজিউর রহমান, হুমায়ূন কবীর, মাহবুবুল আলম, আবদুল মমিন শাহীন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.