সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে হত্যা মামলার ৫ আসামি গ্রেফতারে প্রশংসায় ভাসছে পুলিশ

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে হত্যা মামলায় এজাহারভুক্ত ৫জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশংসায় ভাসছেন ফুলবাড়ী থানা পুলিশ।

গত শুক্রবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিখোঁজের দুইদিন পর উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি ধান ক্ষেতের ডোবা থেকে এক যুবকের মস্তকবিহীন দ্বীখন্ডিত মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহের মস্তক এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এজাহারভুক্ত গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার কাজিহাল ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত ইমার উদ্দিনের ছেলে মো. মাহাবুর রহমান (৪০), রশিদপুর সরকারপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ইস্তিয়াক সরকার (৪০), পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত ওবাইদুল হক সরকারের ছেলে মো. রায়হান সরকার রতন (৪৬), মিরপুর (জলেশরী) গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে মো. রাশেদুজ্জামান ডালিম (৪০), রশিদপুর মন্ডল পাড়া গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে মো. আব্দুর হামেদ (৫২)।
জানা গেছে, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজ বাড়ি থেকে আটপুকুরহাট ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় সবুজ। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরবর্তীতে বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পায়নি। এ ঘটনায় পরেরদিন গত বুধবার (২৪ সেপ্টেম্বর) তার পরিবারের লোকজন ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিখোঁজের দুইদিন পর উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি ধান ক্ষেতের ডোবা থেকে এক যুবকের মস্তকবিহীন দ্বীখন্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের লোকজন মরদেহের শরীরের একটি বিশেষ চিহ্ন দেখে মরদেহটি সাব্বির হোসেন সবুজের বলে পরিচয় শনাক্ত করে। সবুজ ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকার এর ছেলে।এ ঘটনায় গত শুক্রবার রাতে নিহতের ছোট ভাই সাদেক হাসান সজিব বাদী হয়ে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ৫ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, নিহতের ছোট ভাই সাদেক হাসান সজিব বাদী হয়ে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার সূত্র ধরে প্রাথমিক তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় রাতভর অভিযান চালিয়ে ৫জন কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মরদেহের মস্তক এখনো পাওয়া যায়নি, তদন্ত চলমান রয়েছে।

দিনাজপুর ফুলবাড়ীর থেকে
মোরসালিন ইসলাম
মোবাইল ০১৭৮০৮০২০৪৬

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.