সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

তিন বিকাশ প্রতারককে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৯ বার পঠিত

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে তিন বিকাশ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে এক নারীও রয়েছে। রবিবার রাতে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আমতলী থানা সূত্রে জানা গেছে, বিকাশের মাধ্যমে প্রতারনা করে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দরের আলতাফ খানের স্ত্রী গৃহবধূ লাইজু বেগমের কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কলাপাড়া উপজেলার মাছুয়াখালী ইউনিয়নের দেবপুর গ্রামের নাসির উদ্দিন হাওলাদারের ছেলে সুজন হালাদার (২৪) এবং আমতলী সদর ইউনিয়নের টিয়াখালী গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে আঃ রহমান (২৮) ও তার স্ত্রী সুমি (২২) গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে প্রত্যারনার অভিযোগে আমতলী থানায় মামলা হয়েছে।

সোমবার দুপুরে গ্রেপ্তার হওয়া ৩ জন বিকাশ প্রত্যারককে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ জগলুল হাসান বলেন, বিকাশের মাধ্যমে প্রত্যারনা করার অভিযোগে দায়েরকৃত মামলায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.