সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

যমুনায় পানির অস্বাভাবিক বৃদ্ধি, আতঙ্কে সিরাজগঞ্জের তীরবর্তী জনপদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

যমুনা নদীর পানি সিরাজগঞ্জে হঠাৎ করেই অস্বাভাবিক গতিতে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় কাজিপুর পয়েন্টে ৭৫ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় ৬৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। এতে নদীতীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও আবাদি জমি।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জানান, “উজান থেকে নেমে আসা ঢল ও অতিবৃষ্টির কারণে রবিবার থেকে যমুনা নদীতে পানির প্রবাহ বাড়তে থাকে।

মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কাজিপুর পয়েন্টে পানির উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে বিপদসীমার ১৯৪ সেন্টিমিটারে। আর সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় বেড়েছে ৬৪ সেন্টিমিটার, যা বর্তমানে বিপদসীমার ১৭০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ”

তিনি আরও জানান, “ভোর ৬টার পর থেকে প্রতি ঘণ্টায় গড়ে ২ সেন্টিমিটার করে পানি বাড়ছে। ”

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, “আসামের বিভিন্ন এলাকায় গত দুদিনে প্রচুর বৃষ্টি হয়েছে।

এর ফলেই যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আগামী দুই-এক দিন পানি আরও বাড়তে পারে, কিন্তু বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা নেই। বন্যারও কোনো শঙ্কা নেই।”

পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় যমুনা নদীর তীরবর্তী গ্রামগুলোতে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে নিম্নাঞ্চলে ফসলি জমি ও ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। স্থানীয়রা বলছেন, হঠাৎ এভাবে পানি বাড়তে থাকলে নদীতীরের অনেক ঘরবাড়ি ঝুঁকিতে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.