সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

বাঘায় একদিনে দুই গৃহবধূর আত্মহত্যা!

  • আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৫ বার পঠিত

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ রাজশাহী বাঘায় পারিবারিক কলহের কারণে মনিশা খাতুন (১৯) ও মোছাঃ সোহাগী খাতুন (২৫) নামের দুই গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার (২০ অক্টোবর) বাঘা উপজেলার কেশবপুর ও সুলতানপুর এলাকায় পৃথক এই ঘটনা দুটো ঘটে বলে জানা যায়। পরে খবর পেয়ে লাশ দুটো থানা পুলিশ উদ্ধার করেছে বলে জানান বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান।  জানা যায়, সোমবার (২০ অক্টোবর) রাত্রি আনুমানিক ১১.১৫ ঘটিকা থেকে রাত ১২.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে পারিবারিক কলহের  কারনে মনিশা খাতুন(১৯) স্বামীর বাড়ীতে নিজ শয়ন ঘরের দোচালা টিনশেড ঘরের আড়ার সাথে ওড়নার একপ্রান্ত বেঁধে অপরপ্রান্ত গলায় বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মনিশা খাতুন বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের আজাদ আলীর স্ত্রী।  অপরদিকে সোমবার (২০অক্টোবর) দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকার সময় পারিবারিক কলহের কারনে মোছাঃ সোহাগী খাতুন (২৫) স্বামীর বাড়ীতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে  বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহাগী খাতুনকে মৃত ঘোষনা করেন। সোহাগী খাতুন উপজেলার গড়গড়ি ইউনিয়নের শরিফুল এর স্ত্রী।  এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এবিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.