সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

সিরাজগঞ্জে রাতের আঁধারে ফলজ বাগান কেটে প্রায় দুই লাখ টাকার ক্ষতি

  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রামে এক ব্যবসায়ীর ফলজ বাগান রাতের আঁধারে কেটে ফেলেছে প্রতিপক্ষরা। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ব্যবসাহীর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ডুমুর ইছা গ্রামের ব্যবসায়ী সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে ২৭ শতাংশ এবং ৫২ শতাংশ জমিতে একটি ফলজ বাগান গড়ে তুলেছিলেন। বাগানে পেয়ারা, লিচু, সুপারি, আম, ডালিম, চালতা, কাঠাল, বাদামি, সবেদা , লটকন গাছসহ নানা ধরনের ফলজ ও কাঠগাছ ছিল। শনিবার দিবাগত রাতে পাশের পদম পাল গ্রামের ইছাক আলীর ছেলে রাকিব, সুলতান, নুর ইসলাম, ইসলাম ,ইউসুফ আলী ও তার ছেলে সিফাত আলী পরিকল্পিতভাবে বাগানে ঢুকে নির্বিচারে গাছ কেটে ফেলে। এতে ব্যবসায়ী সাব্বিরের স্বপ্নের বাগান ধ্বংস হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাব্বির হোসেন বলেন, রাতের আঁধারে আমার বাগানের বেশিরভাগ গাছ কেটে ফেলা হয়েছে। আমি বহুদিন ধরে শ্রম, ঘাম ঝরিয়ে এ বাগান গড়েছিলাম। এখন সব শেষ। আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, বিষয়টি আমাদের জানা আছে। ভুক্তভোগী ব্যবসায়ী লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। তার জের ধরেই এ হামলা ও বাগান কেটে ফেলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ব্যবসায়ী সাব্বির এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাগানের দিকে তাকিয়ে হতাশায় কাঁদছেন। পরিবারের একমাত্র আয়ের উৎস নষ্ট হয়ে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.