সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

হাসপাতালের সামনে নবজাত শিশুকে ফেলে পালালেন পাগলী মা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে গভীর রাতে একটি নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটি সুস্থ্য রয়েছে। পুলিশের ধারণা শিশুটি একজন মানসিক প্রতিবন্ধী পাগলীর সন্তান। তিনি সবার অলক্ষে সন্তানকে ফেলে পালিয়ে গেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোররাত ২টায় উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া এলাকার কেয়ার হাসপাতালের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, রাত দুইটার দিকে কেয়ার হাসপাতালের সামনে রাস্তার বিপরীত দিকে শিশুটিকে পড়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সকালে তাকে সমাজসেবা কর্মকর্তা এবং মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তার তত্ববধানে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে শিশুটি এক পাগলীর (মানসিক প্রতিবন্ধী) সন্তান। সে সন্তান প্রসবের পর ফেলে রেখে চলে গেছে।

উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সকালে শিশুটিকে আমাদের হেফাজতে নিয়ে কেয়ার হাসপাতালে একজন নার্সের তত্বাবধানে রেখেছি। এখন শিশুটি সমাজসেবা অফিসের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.