সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

মোহাম্মদপুরে মোবাইল ও টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা ।

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে ইসরাফিল (৪০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
নিহত ইসরাফিল উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাঙ্গালিয়া গ্রামে তিনটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা চুরির অভিযোগ ওঠে। এর জেরে সকাল সাড়ে ৬ টার দিকে এলাকাবাসী ইসরাফিলকে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বজনদের দাবি, কয়েক দিন আগে পূর্ব নারায়ণপুর গ্রামের এক যুবকের মোবাইল চুরি হওয়ার পর থেকেই ইসরাফিলকে সন্দেহ করে আসছিল স্থানীয়রা। অবশেষে মঙ্গলবার সকালে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, একরামুল নামে এক ব্যক্তির বাড়ি থেকে তিনটি মোবাইল ও টাকা চুরির ঘটনায় ইসরাফিলকে অভিযুক্ত করে এলাকাবাসী গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে ইসরাফিলের নামে কোনো মামলা নেই। তবে অতীতে মামলা ছিল। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.