সর্বশেষ :
শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার ও ক্রীড়াসামগ্রী বিতরণ সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা
শিরোনাম :

শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পঠিত

শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত

নরসিংদীর শিবপুরে গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শিবপুর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন-এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম-এর সঞ্চালনায় আয়োজিত সভায় জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা শহীদদের অবদান তুলে ধরে তাঁদের আদর্শ ধারণ এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তানসির বিল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম, বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন প্রমুখ।
এ সময় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধারাও উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আবেগঘন ও তাৎপর্যপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.