সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

বগুড়ার ৭টি আসনে ইসলামী আন্দোলন‘র প্রার্থী ঘোষণা

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ বার পঠিত

শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়ার সাতটি আসনে প্রার্থী ঘোষণা করেছে।
২৩ সেপ্টেম্বর(মঙ্গলবার) বিকেলে বগুড়া জেলা শহরের শহীদ খোকন পার্কে জনসভা শেষে দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীরা হলেন- বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে এবিএম মোস্তফা কামাল পাশা, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মুফতি জামাল পাশা, বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে অধ্যাপক শাজাহান তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে অধ্যাপক ইদ্রিস আলী, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু, বগুড়া-৬ (সদর) আসনে আ ন ম মামুনুর রশিদ এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে অধ্যাপক শফিকুল ইসলাম শফিক।
এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতী ফয়জুল করীম বলেন, ৭২-এর সংবিধান ভারতের সংবিধানের হুবহু অনুলিপি। ভিন দেশের মানুষের জাতীয় সঙ্গীত অন্য কোথাও নেই, শুধু বাংলাদেশেই আছে।” তিনি অভিযোগ করেন, দেশের প্রধান দলগুলো জনগণকে ধোঁকা দিয়েছে।
তিনি আরও বলেন, একবারের জন্য ইসলামকে ক্ষমতায় আনুন। ইসলাম দুনিয়ায় ফেল করার জন্য আসেনি, পাশ করার জন্য এসেছে। ইসলাম ফেল করলে আমরা আর ভোট চাইতে আসব না।
ভোটের প্রতীক হাতপাখাকে জনগণের প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নৌকা, লাঙল, ধানের শীষ সব মার্কাই গরিবদের, অথচ যারা নির্বাচন করে তারা কেউ গরিব নয়। হাতপাখা এমন প্রতীক, যা সবার দরকার। হাতপাখার বিজয় হলে সবার বিজয় হবে।
জনসভায় পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধীদের বিচারের দাবি তোলা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আ ন ম মামুনুর রশিদ। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম শফিক। বক্তব্য রাখেন নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.