
খাগড়াছড়িতে “জুলাই শহিদ দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠি
ক্যহলাচিং মারমা
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস-২০২৬” পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “দিবসটির তাৎপর্য” শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৯৮ খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা, এমপি।
এসময় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত।
বক্তারা জুলাই বিপ্লবের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। তবে জুলাই কে বিক্রিত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের থেকে সতর্ক থাকার আহবান করেন বক্তরা। পরে জুলাই শহীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যম কর্মী।