সর্বশেষ :
শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার ও ক্রীড়াসামগ্রী বিতরণ সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা
শিরোনাম :

রৌমারীতে মোহাম্মাদীয়া হাসপাতালের নাম ভাঙিয়ে প্রতারণা, জনতার হাতে আটক দুই

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পঠিত

রৌমারীতে মোহাম্মাদীয়া হাসপাতালের নাম ভাঙিয়ে প্রতারণা, জনতার হাতে আটক দু

লিটন সরকার
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারসংলগ্ন মোহাম্মদিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগমারা গ্রামের কয়েকটি পরিবারের কাছে গিয়ে ওই দুই ব্যক্তি নিজেদের মোহাম্মদিয়া হাসপাতালের প্রতিনিধি পরিচয় দেন। তারা হাসপাতালের চিকিৎসাসেবা ও বিশেষ ছাড়ের প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা করে আদায় করেন।স্থানীয়দের সন্দেহ হলে তারা দুই ব্যক্তিকে আটক করে মোহাম্মদিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরকে খবর দেন। তিনি ঘটনাস্থলে এসে জানান, আটক ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের কোনো ধরনের সম্পর্ক নেই এবং তারা হাসপাতালের নাম ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন।
আটক ব্যক্তিরা হলেন, জামালপুর জেলার বাসিন্দা শাহিন মিয়া এবং রংপুর জেলার লালবাগ থানার খেজমত আলীর ছেলে তুয্য আহমেদ।ভুক্তভোগী আজিজুল হক বলেন,দুই ব্যক্তি আমাদের গ্রামে এসে ওষুধ বিক্রি করছিলেন। তারা নিজেদের মোহাম্মদিয়া হাসপাতালের প্রতিনিধি পরিচয় দিয়ে বলেন, তাদের কাছ থেকে ওষুধ কিনলে এবং হাসপাতালে গেলে তাদের নাম বললে কম খরচে চিকিৎসা পাওয়া যাবে। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে আমরা তাদের আটক করি।পরে আটক দুই প্রতারককে রৌমারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.